ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

র‍্যালি, পুরস্কার ও আলোচনায় নিরাপদ মৎস্য উৎপাদনে তাগিদ

মোহনপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

ফিরোজ আলম:

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ, বর্ণাঢ্য সড়ক র‍্যালি, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মৎস্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের আমিষ ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই মাছ উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদন নিশ্চিত করতে হবে। মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ক্ষতিকর উপকরণের ব্যবহার বন্ধ এবং উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

পাশাপাশি মৎস্যচাষিদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানের মাধ্যমে টেকসই মৎস্য উৎপাদন বাড়ানোর আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় উপস্থিত ছিলেন না।

মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খন্দকার সাগর আহমেদ, মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান, মোহনপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেলসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবী ও মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার তিনজন শ্রেষ্ঠ মৎস্যচাষির হাতে পুরস্কার তুলে দেন বিশেষ অতিথিরা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম।

জানা গেছে, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কর্মসূচি ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত চলবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

র‍্যালি, পুরস্কার ও আলোচনায় নিরাপদ মৎস্য উৎপাদনে তাগিদ

মোহনপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

আপডেট টাইম : ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :