ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

ইসমাইল হোসেন বাবু:

কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সভায় এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর মন্ডলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও আফরোজ শাহীন খসরু।

তিনি বলেন, মিরপুরের যেসব এলাকায় ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনা ঘটে, সেসব স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। পাশাপাশি উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এতে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে।

মাদক নির্মূলের বিষয়ে ইউএনও বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি নির্মূলে প্রতিটি ওয়ার্ডে একটি করে কমিটি গঠন করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, মিরপুরের মানুষের জীবনমান উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, শিক্ষা, নারী উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনাই তাঁর লক্ষ্য। একই সঙ্গে মিরপুর প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে পাশে থাকার আশ্বাস দিয়ে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার বলেন, মাদক শুধু ব্যক্তির জীবনই ধ্বংস করে না, একটি পরিবার, সমাজ ও পুরো জাতির জন্য হুমকি তৈরি করে। তাই মাদক প্রতিরোধে পারিবারিক বন্ধন শক্তিশালী করার পাশাপাশি এলাকাভিত্তিক সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িত অপরাধী ও চক্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে এবং স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। তাঁর দাবি, গত দুই মাসে প্রায় ৫০০ মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে। মিরপুর অঞ্চলে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ও পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান।

এ সময় মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, আছাদুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সিনিয়র সহসভাপতি হাজী আব্দুস সালাম, সহসভাপতি জমির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজ, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম হীরা, সদস্য জাহিদ হাসান জিহাদ, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, মিরপুর নিউজ টুয়েন্টিফোরের সম্পাদক আব্দুল আউয়ালসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

আপডেট টাইম : ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :