ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রহনপুর পৌরসভায় ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ ও এর ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে গোমস্তাপুরের রহনপুর পৌর এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) দিনব্যাপী রহনপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ডেঙ্গু সচেতনতা কর্মসূচির আওতায় পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, বাজার, সড়কের মোড় ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের হাতে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক লিফলেট তুলে দেওয়া হয়।

এ সময় কর্মসূচিতে অংশ নেওয়া সদস্যরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে তাদের ধারণা দেওয়ার চেষ্টা করেন।

বিতরণ করা লিফলেটে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, পুরোনো টায়ারসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেসব জায়গা নিয়মিত পরিষ্কার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে কোথাও দীর্ঘ সময় পানি জমতে না দেওয়া এবং এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সাধারণ মানুষকে সচেতন করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে রোগটি ছড়িয়ে পড়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। এ জন্য বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন ও আশপাশের পরিত্যক্ত জায়গা নিয়মিত পরিষ্কার রাখা প্রয়োজন। পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীদেরও এ বিষয়ে সচেতন করা গেলে মশার বংশবিস্তার কমানো সম্ভব। এমন সচেতনতা তৈরির লক্ষ্যেই সাধারণ মানুষের কাছে সরাসরি প্রতিরোধবিষয়ক বার্তা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কর্মসূচির আয়োজকেরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রহনপুর পৌরসভার প্রশাসক মুঃ জিল্লুর রহমান জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ সম্পর্কে অবহিত করার মাধ্যমে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগও প্রয়োজন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

রহনপুর পৌরসভায় ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ

আপডেট টাইম : ৫০ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :