ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

১৭ বছর ফ্যাসিস্ট সরকার দেশকে ১০০ বছর পিছিয়ে দিয়েছে: এমপি নায়াব ইউসুফ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

রোববার (১৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের হলরুমে আয়োজিত দৈনিক কালবেলা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নয়াব ইউসুফ আহমেদ বলেছেন, ১৭ বছর ফ্যাসিস্ট সরকার আমাদের দেশকে ১০০ বছর পিছিয়ে দিয়ে গেছে।

তিনি আরও বলেন, দৈনিক কালবেলার প্রতিষ্ঠার বয়স মাত্র চার বছর, এই অল্প সময়ে পত্রিকাটি অনেক জনপ্রিয়তা পেয়েছে। পত্রিকাটির অনেক নাম শোনা যায়, আমি জানতাম না প্রতিষ্ঠার বয়স মাত্র চার বছর। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি, কালবেলা এভাবেই চলতে থাকুক।

ফরিদপুরের সাংবাদিকেরা স্বাধীনভাবে কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা চেষ্টা করছি ন্যায়ের পথে থেকে এদেশের উন্নয়নের কাজ করে যেতে। এটা ছাড়া এখন আর কোনো উপায় নেই। প্রতিটি সেক্টরে এখনো দেখি সাংবাদিকেরা সেই ভয়ের মধ্য দিয়ে কাজ করে, ১৭ বছরে যে ভয়টা তাদের মধ্যে ছিল।

সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি আশা করব ফরিদপুরে যে উন্নয়ন হচ্ছে তা আপনাদের গণমাধ্যমের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরবেন। কারণ সবার জানতে হবে যে, আমাদের সরকার দেশের জন্য কী কাজ করছে।

এর আগে সাংসদ চৌধুরী নায়াব ইউসুফ আহমেদকে ফরিদপুর কালবেলা পরিবারের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, ফরিদপুর প্রেসক্লাবের সহসভাপতি আশরাফুজ্জামান দুলাল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, মহানগরকে সব দলের সভাপতি এডভোকেট মামুন অর রশিদ মামুন, দৈনিক কালবেলার ফরিদপুর জেলা প্রতিনিধি মেহেদী সোহেল, চরভদ্রসন উপজেলা প্রতিনিধি আসলাম বেপারী, সালথা উপজেলা প্রতিনিধি আকাশ সাহা, সদরপুর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, নগরকান্দা উপজেলা প্রতিনিধি আবুল হাসনাত উজ্জল ও ফরিদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আগত অতিথিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। তাঁরা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সংবাদমাধ্যমে তুলে ধরার পাশাপাশি দুষ্কৃতকারীদের বিরুদ্ধে নির্ভয়ে ও বস্তুনিষ্ঠভাবে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

এ সময় বক্তারা দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

জামায়াত কোনো রাজনৈতিক দল নয়, এটি সমিতি: বিএনপির এমপি

error: Content is protected !!

১৭ বছর ফ্যাসিস্ট সরকার দেশকে ১০০ বছর পিছিয়ে দিয়েছে: এমপি নায়াব ইউসুফ

আপডেট টাইম : ০৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :