ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পদ্মা নদীর তড়িয়া মহলে অবৈধ বালু সংরক্ষণ রোধে ফের লাল পতাকা

ইসমাইল হোসেন বাবু:

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর তড়িয়া বালুমহলে অবৈধভাবে বালু সংরক্ষণ প্রতিরোধে ফের লাল পতাকা স্থাপন করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে বালু স্থানান্তরে ব্যবহৃত পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের পদ্মা নদীসংলগ্ন পশ্চিম বাহিরচর ও চররূপপুর মৌজার মুন্সিপাড়া ও টিকটিকিপাড়া ঘাটের তড়িয়া মহলে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার ও ভেড়ামারা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, তড়িয়া বালুমহলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু সংরক্ষণ ও উত্তোলনের কারণে পদ্মা নদীতে ভাঙন তীব্র হয়েছে। এতে গত কয়েক বছরে শত শত একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে। পাশাপাশি হার্ডিঞ্জ রেলসেতু, লালন শাহ সেতু, ভারত-বাংলাদেশ কম্বাইন্ড বিদ্যুৎ প্রকল্প ও পাবনা-কুষ্টিয়া মহাসড়কসহ জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঝুঁকির মুখে পড়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

বালু উত্তোলনকে কেন্দ্র করে অস্থিরতা, গোলাগুলি ও হত্যাকাণ্ডের মতো ঘটনা এবং পরিবেশ বিপর্যয় রোধে গত ৬ জুন উপজেলা প্রশাসনের একটি দল পুরো বালুমহলে লাল পতাকা স্থাপন করে। এর আগে ৪ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্তৃপক্ষও বাহিরচর ইউনিয়নের বালুমহালের রাস্তা বরাবর লাল পতাকা টাঙিয়েছিল।

তবে অভিযোগ রয়েছে, নিষেধাজ্ঞা ও সতর্কতার পরও অসাধু ব্যবসায়ীরা নিয়মের তোয়াক্কা না করে বালু সংরক্ষণ ও স্থানান্তরের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এর পরিপ্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় দ্বিতীয়বারের মতো অভিযান চালিয়ে তড়িয়া মহলে লাল পতাকা স্থাপন করা হয় এবং পাইপলাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ইউএনও মো. আমিরুল আরাফাত বলেন, “তড়িয়া মহলে দ্বিতীয়বারের মতো লাল নিশান স্থাপন করা হলো। এর আগে সতর্কীকরণ সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযানও পরিচালনা করা হয়। এতসব করার পরও অসাধু চক্রকে ঠেকানো যাচ্ছে না।”

তিনি আরও জানান, অবৈধ বালু সংরক্ষণ ও উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পদ্মা নদীর তড়িয়া মহলে অবৈধ বালু সংরক্ষণ রোধে ফের লাল পতাকা

আপডেট টাইম : ০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :