ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

প্রধানমন্ত্রীর সহায়তায় চীনে মেডিকেল পড়ার পথে ফাতেমা, উদ্যোগ প্রতিমন্ত্রীর

আনিসুর রহমান:

চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলেন মোছা. ফাতেমা খানম। মেধার স্বাক্ষর রেখে চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেও অর্থসংকটে অনিশ্চিত হয়ে পড়েছিল তাঁর উচ্চশিক্ষার স্বপ্ন। শেষ পর্যন্ত সরকারি সহায়তায় সেই অনিশ্চয়তা কেটেছে।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের উদ্যোগে ফাতেমার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদানের ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ফাতেমার হাতে ওই অনুদানের টাকা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর পড়াশোনা চালিয়ে যেতে ভবিষ্যতে আরও আর্থিক সহায়তার প্রয়োজন হলে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

ফাতেমা খানম নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা কাকফো গ্রামের মো. লাভলু খানের মেয়ে। তিনি জিগরী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.৬৭ অর্জন করেন।

সহায়তা পাওয়ার পর ফাতেমা বলেন, “মেডিকেলে পড়ার সুযোগ পাওয়ার পর অর্থের অভাবে যখন স্বপ্ন পূরণ নিয়ে শঙ্কায় ছিলাম, তখন এই সহযোগিতা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে একজন চিকিৎসক হতে চাই।”

ফাতেমার পরিবারের সদস্যরা জানান, অর্থের অভাবে মেয়ের উচ্চশিক্ষার স্বপ্ন যখন অনিশ্চিত হয়ে পড়েছিল, তখন ৫ লাখ টাকার এই সহায়তা তাদের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে। এজন্য তারা প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, “ফাতেমার মতো মেধাবী শিক্ষার্থীদের অর্থের অভাবে যেন উচ্চশিক্ষার স্বপ্ন থেমে না যায়, সেটিই আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া এই সহায়তা তাঁর মেডিকেল শিক্ষার পথ কিছুটা সহজ করবে। আমি আশা করি, ফাতেমা মনোযোগ দিয়ে পড়াশোনা করে একজন দক্ষ চিকিৎসক হয়ে দেশ ও মানুষের সেবা করবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জেলেনস্কির সাথে বিরোধ, রাশিয়ার ওপর কয়েকটি নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প

error: Content is protected !!

প্রধানমন্ত্রীর সহায়তায় চীনে মেডিকেল পড়ার পথে ফাতেমা, উদ্যোগ প্রতিমন্ত্রীর

আপডেট টাইম : ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :