ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশায় কাজী আব্দুল মাজেদ একাডেমী থেকে এসএসসিতে ১২০০ নম্বর পেয়ে উপজেলার শীর্ষে পাভেল

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরস্থ কাজী আব্দুল মাজেদ একাডেমী থেকে চলতি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১২৫০ নম্বরের মধ্যে ১২০০ নম্বর পেয়ে পাংশা উপজেলার মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে কৃতি শিক্ষার্থী মুরতাহিম বিল্লাহ পাভেল। পাভেল বিজ্ঞান বিভাগের ছাত্র। সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়। এর আগে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেন থেকে সুপার ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে পাভেল।

পাভেলের পিতা মোঃ ইউনুস আলী পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক এবং মাতা সারমিন নাহার লিপি একজন গৃহিনী। পাভেল দুই ভাইয়ের মধ্যে ছোট। মাগুড়াডাঙ্গী গ্রামে তাদের বাড়ী। এসএসসিতে কৃতিত্বপূর্ণ রিজাল্ট হওয়ায় পাভেলের পরিবার এবং তার বিদ্যালয় কাজী আব্দুল মাজেদ একাডেমীতে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাদত আলী বলেন, এ বছর এসএসসিতে ১২৫০ নম্বরের মধ্যে ১২০০ নম্বর পেয়ে পাংশা উপজেলার মধ্যে শীর্ষ স্থান অধিকার করেছে অত্র বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুরতাহিম বিল্লাহ পাভেল। তিনি পাভেলের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

পাভেলের পিতা পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ইউনুস আলী সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, কাজী আব্দুল মাজেদ একাডেমী থেকে এসএসসিতে ১১১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৮৫ জন পাশ করেছে। পাশের হার ৭৭.২৭%। জিপিএ-৫ পেয়েছে ১৮জন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

error: Content is protected !!

পাংশায় কাজী আব্দুল মাজেদ একাডেমী থেকে এসএসসিতে ১২০০ নম্বর পেয়ে উপজেলার শীর্ষে পাভেল

আপডেট টাইম : ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :