দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগের ৫ নেতার পদত্যাগ
বাদশাহ মিয়াঃ গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ৫ নেতা পদত্যাগ করেছে। বুধবার (৫ আগষ্ট) বিকেলে, উপজেলার নারায়নপুর গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ হেমায়েত উদ্দিন বলেন, আমি মহারাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি শতদল পোদ্দার, শাহেদ আলী মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক মিঠু মাতুব্বর, সদস্য সন্জিত চক্রবর্তী। আমরা এই মর্মে উপস্থিত সাংবাদিকদের জানাইতেছি যে, আমাদের পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে আওয়ামী লীগের স্ব স্ব পদ থেকে আজ হইতে স্বেচ্ছায় ও স্ব-জ্ঞানে দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সকল প্রকার পদ পদবি থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগ এর সঙ্গে আমাদের আর কোন সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।
বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ৫ নেতা পদত্যাগ করেছে। বুধবার (৫ আগষ্ট) বিকেলে, উপজেলার নারায়নপুর গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ হেমায়েত উদ্দিন বলেন, আমি মহারাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি শতদল পোদ্দার, শাহেদ আলী মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক মিঠু মাতুব্বর, সদস্য সন্জিত চক্রবর্তী।
আমরা এই মর্মে উপস্থিত সাংবাদিকদের জানাইতেছি যে, আমাদের পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে আওয়ামী লীগের স্ব স্ব পদ থেকে আজ হইতে স্বেচ্ছায় ও স্ব-জ্ঞানে দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সকল প্রকার পদ পদবি থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগ এর সঙ্গে আমাদের আর কোন সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।