ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মধুখালীতে ডেঙ্গুতে ২০ বছরের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

মোঃ আরিফুল হাসান:

ফরিদপুরের মধুখালীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইমন আলী শেখ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমন আলী শেখ মধুখালী উপজেলার খোদা বাশপুর গ্রামের গোলজার শেখের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে ইমন ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার সকালে তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

মাত্র ২০ বছর বয়সে ইমনের মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে ২১ বছর পর কেন্দ্রীয় বাজার সমিতির নির্বাচন

error: Content is protected !!

মধুখালীতে ডেঙ্গুতে ২০ বছরের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

আপডেট টাইম : ১২ ঘন্টা আগে
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :