ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে ছাগল চুরির দায়ে ইউপি সদস্য আলম গ্রেফতার

ফরিদপুরের মধুখালী উপজেলার কামাল দিয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য মো. আলম শেখ কে ছাগল চুরির মামলায় মধুখালী থানা পুলিশ বুধবার রাতে গ্রেফতার করে বৃহস্পতিবার ফরিদপুর আদালতে পাঠিয়েছে।
মধুখালী থানা সূত্রে জানা গেছে, বুধবার কামালদিয়া ইউনিয়নের মাকড়াইল গ্রামের পারুল বেগম তার নিজের বাড়িতে একটি ছাগল বেঁধে রেখে ফরিদপুর আদালতে মামলায় হাজিরা দিতে যান। দুপুরে বাড়িতে এসে ছাগল দেখতে না পেয়ে অনেক খুঁজাখুঁজি করে অবশেষে পাশ্ববর্তী জামালপুর হাটে গিয়ে ছাগল দেখতে পায়।
হাটের ইজারাদার শফিক সরদার জানায়, আলম শেখ নামে এক ব্যক্তি ছাগলটি বিক্রি করেছে এবং এরশাদ নামের ব্যাপারি ছাগলটি ক্রয় করেছে।
এসময় পারুল ও তাঁর ছেলে পারভেজ পুলিশকে ফোন দিলে পুলিশ মধুখালী বাজার বাসস্ট্যান্ড হতে ছাগলটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, পারুল বেগম থানায় আলম শেখ (৬৫) ও মিরাজ মোল্যা (৩০) কে আসামী করে অভিযোগ দিলে একটি চুরি মামলা রুজু করে রাতেই মধুখালী থানা পুলিশ আলম শেখকে আটক করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মধুখালীতে ছাগল চুরির দায়ে ইউপি সদস্য আলম গ্রেফতার

আপডেট টাইম : ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
সাগর চক্রবর্ত্তী, মধুখালী (ফরিদপুর ) প্রতিনিধিঃ :