ফরিদপুরে পল্লী বিদ্যুতের রাতের অভিযানে ১৮ দোকান-মার্কেট মালিককে সতর্ক
ফরিদপুর প্রতিনিধিঅবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুতের অপচয় রোধে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে রাতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের আওতায় ৯টি দল বিভিন্ন এলাকায় এ অভিযান চালায়।অভিযানকালে আবাসিক মিটারে বাণিজ্যিক কার্যক্রম, রাস্তার বাতি, অটোরিকশা চার্জিং, গ্যারেজ ও ফুটপাতে বিদ্যুতের ব্যবহার পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারও পরীক্ষা করা হয়।এ সময় রাত ১০টার পর মার্কেট ও দোকান খোলা রাখায় ১৮টি মার্কেট ও দোকানের মালিককে সতর্ক করা হয়।ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ এবং বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
ফরিদপুর প্রতিনিধি
অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুতের অপচয় রোধে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে রাতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের আওতায় ৯টি দল বিভিন্ন এলাকায় এ অভিযান চালায়।
অভিযানকালে আবাসিক মিটারে বাণিজ্যিক কার্যক্রম, রাস্তার বাতি, অটোরিকশা চার্জিং, গ্যারেজ ও ফুটপাতে বিদ্যুতের ব্যবহার পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারও পরীক্ষা করা হয়।
এ সময় রাত ১০টার পর মার্কেট ও দোকান খোলা রাখায় ১৮টি মার্কেট ও দোকানের মালিককে সতর্ক করা হয়।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ এবং বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।