ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভেড়ামারায় জাটকা ইলিশ বিক্রির দায়ে জরিমানা

ইস্রাফিল হোসেন ইমন:

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কলেজ বাজারের আড়তে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৫ জুন) ভোর সাড়ে ৬টায় সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার মোবাইল কোর্ট পরিচালনা করেন।

ভেড়ামারা উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. সাপানুজ্জামান বলেন, “ভেড়ামারা উপজেলার কলেজ বাজারের মাছের আড়তদার সুলতান আলীকে ৫ হাজার টাকা এবং শ্রমিক সিহাবকে ৫০ টাকা জরিমানা করা হয়।”

ভেড়ামারার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান বলেন, অভিযানে মোট ৬৪ কেজি জাটকা ইলিশ বিক্রির দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ধারা অনুযায়ী মোবাইল কোর্টে দুটি ভিন্ন মামলায় মোট ৫ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

জব্দকৃত জাটকা ইলিশ পরানখালী এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং, মোহাম্মাদিয়া নুরিয়া জামিয়া শরীফ সুন্নতি মাদ্রাসা ও এতিমখানা, জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা, দারুন এহসান মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা এবং হাজী আফসার উদ্দিন দারুল ইসলাম মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রী’র হাতে স্বামী খুন

error: Content is protected !!

ভেড়ামারায় জাটকা ইলিশ বিক্রির দায়ে জরিমানা

আপডেট টাইম : ৬ ঘন্টা আগে
ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :