ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

​বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিকর পোস্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গোহালা ইউনিয়নের আল আমিন বিশ্বাস। শনিবার (৬ জুন) বিকেলে, গোহালা ইউনিয়নের মনিরকান্দী গ্রামে আল আমিন বিশ্বাসের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আল আমিন বিশ্বাস বলেন, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘লাইলী বেগম বুড়ি’ নামের একটি আইডি থেকে আমাকে জড়িয়ে যে পোস্টটি করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং মিথ্যা। আমি এই মিথ্যা পোস্টের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ​প্রকৃত সত্য হলো—শাহীন দর্জিকে পুলিশি হেনস্থা বা গ্রেফতার করার পেছনে আমার কোনো প্রকার ভূমিকা বা সম্পৃক্ততা ছিল না। বরং, একজন সচেতন এবং দায়িত্বশীল মানুষ হিসেবে আমি নিজেই পুলিশকে অনুরোধ ও সুপারিশ করে তাকে ছাড়িয়ে এনেছি।

​অথচ অত্যন্ত দুঃখের বিষয়, প্রকৃত সত্যকে আড়াল করে রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমার নামে এই ধরনের মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে। যারা আমাকে চেনেন, তারা ভালো করেই জানেন আমি কোনো অন্যায়ের সাথে যুক্ত নই।

​আমি বিনীতভাবে অনুরোধ করব, এই ধরনের সাজানো ও বিভ্রান্তিকর পোস্টে কেউ কান দেবেন না। সত্য সব সময়ই প্রকাশ পায়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গঠনই বিএনপির আদর্শ: প্রতিমন্ত্রী টুকু

error: Content is protected !!

মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :