ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে জুতা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আহত ৫

মসজিদ কমিটির সভাপতি পরিবর্তনকে কেন্দ্র করে নড়াইলের কালিয়ায় কামরুল শেখ (৪০) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০জুন) সকালে সাড়ে ছয়টার দিকে উপজেলার পুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এসময় আরো ৫ জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে।

কামরুল পুরুলিয়া গ্রামের মৃত রশিদ শেখের ছেলে। সে স্থানীয় চাচুড়ি বাজারে জুতার ব্যাবসা করতো। আহতদের প্রথমে নড়াইল সদর হাসপাতল ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নড়াইলের কালিয়ায় উপজেলার পুরুলিয়া গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি ছিলেন শাহাদত সর্দার। গত একমাসে আগে তাকে পরিবর্তন করে কিসলু শেখকে সভাপতি করে মুসল্লিরা। এর জের ধরে গত শুক্রবার (২৪জুন) জুম্মার নামাজের পর সবুর শেখ এবং নয়ন সরদারের সমর্থকদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিমিয় হয়। এরপর থেকেই দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো।

এর রেশ ধরে আজ (৩০জুন) সকালে ফজরের নামাজের পর নয়ন সরদারের সমর্থকরা অপর গ্রুপের প্রধান সবুর শেখ সহ তার পরিবারের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় কামরুলের ঘরে ডুকে ঘুমন্ত অবস্থায় তাকে কুপিয়ে হত্যা করে। তাকে বাচাতে কামরুলের দুই ভাই জাকির শেখ (৫০) ও ইমরুল শেখ (৩৫) এবং চাচাতো ভাই মানসুর শেখ (৪০), মঞ্জুর শেখ (৩৪) ও চাচা সবুর শেখ (৬০) কে কুপিয়ে গুরুতর আহত করে।

আরও পড়ুনঃ চাঞ্চল্যকর কুলুলেস ‍‍দমেহেরুল‍‍দ হত্যা মামলার আসামি আটক

স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কামরুল শেখ কে মৃত ঘোষনা করেন।

নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় বাংলানিউজকে বলেন, নিহতের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মসজিদ কমিটির পদ ও আর্থিক হিসাব নিয়ে এমন ঘটনা খুবই ন্যাক্কারজনক। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে জামাল হোসেন নামের ১জনকে আটক করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলমডাঙ্গায় ১৫০ টাকা পাওনা নিয়ে বিরোধ: মাথায় কাঠের চলাাঘাতে আহত ১, কুষ্টিয়ায় চিকিৎসাধীন

error: Content is protected !!

নড়াইলে জুতা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আহত ৫

আপডেট টাইম : ০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :