ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরের সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধের জেরে ছেলের মারামারি থামাতে গিয়ে কৃষকের মৃত্যু

নুরুল ইসলাম সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথায় ডিম খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ছেলের মারামারি থামাতে গিয়ে মো. লুৎফার মোল্যা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের মোন্তারমোড় বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত লুৎফার মোল্যা উপজেলার চান্দাখোলা গ্রামের মৃত পান্নু মোল্যার ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মোন্তারমোড় বাজারের একটি দোকানে ডিম খাওয়া নিয়ে লুৎফার মোল্যার ছেলে মো. লিয়াকত মোল্যার সঙ্গে প্রতিবেশী আলামিন ও মো. শামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। খবর পেয়ে লুৎফার মোল্যা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শান্ত ও মারামারি থামানোর চেষ্টা করেন। এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

তবে স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, মারামারি থামানোর একপর্যায়ে লুৎফার মোল্যাকে কিল-ঘুষি মারা হয়। এরপরই তিনি গুরুতর অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান।

এদিকে আঘাতের বিষয়টি নাকচ করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, “ডিম খাওয়া নিয়ে লুৎফারের ছেলের সঙ্গে দুই যুবকের হাতাহাতি চলছিল। এ সময় বিরোধ থামাতে এগিয়ে গেলে লুৎফার মোল্যা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন বা আঘাতজনিত কারণে মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগও পাওয়া যায়নি।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

ফরিদপুরের সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধের জেরে ছেলের মারামারি থামাতে গিয়ে কৃষকের মৃত্যু

আপডেট টাইম : ৪২ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :