দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে চার বোতল মদসহ অজিত কুমার ঘোষ (৪২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ভারতীয় পাসপোর্ট ও আধার কার্ড জব্দ করা হয়।বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার মধ্যবাসুদেবপুর এলাকায় সড়কে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেন।পুলিশ জানায়, বুধবার রাতে মধ্যবাসুদেবপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে একটি ইজিবাইকে তল্লাশি করা হয়। এ সময় ইজিবাইকের যাত্রী অজিত কুমার ঘোষের কাছ থেকে চার বোতল মদ উদ্ধার করা হয়। পরে তাঁর কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট ও আধার কার্ড জব্দ করা হয়।আটক অজিত কুমার ঘোষ ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার গোসাইপুর গ্রামের গিরেন্দ্র নাথ ঘোষের ছেলে।এসআই গোপাল চন্দ্র সরকার জানান, এ ঘটনায় অজিত কুমার ঘোষের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে চার বোতল মদসহ অজিত কুমার ঘোষ (৪২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ভারতীয় পাসপোর্ট ও আধার কার্ড জব্দ করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার মধ্যবাসুদেবপুর এলাকায় সড়কে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, বুধবার রাতে মধ্যবাসুদেবপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে একটি ইজিবাইকে তল্লাশি করা হয়। এ সময় ইজিবাইকের যাত্রী অজিত কুমার ঘোষের কাছ থেকে চার বোতল মদ উদ্ধার করা হয়। পরে তাঁর কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট ও আধার কার্ড জব্দ করা হয়।
আটক অজিত কুমার ঘোষ ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার গোসাইপুর গ্রামের গিরেন্দ্র নাথ ঘোষের ছেলে।
এসআই গোপাল চন্দ্র সরকার জানান, এ ঘটনায় অজিত কুমার ঘোষের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।