ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ইয়েমেনে আল-কায়েদার অপহরণ

দেড় বছর পর উদ্ধার বাংলাদেশি জাতিসংঘকর্মী

দীর্ঘ ১৭ মাস পর ইয়েমেনে সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার হাতে অপহরণের শিকার বাংলাদেশি জাতিসংঘকর্মী লেফটেন্যান্ট কর্নেল (অব.) একেএম সুফিউল আনাম উদ্ধার হয়েছেন। তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন। আজ তাকে দেশে ফেরত আনা হতে পারে। প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় বাংলাদেশি এই জাতিসংঘকর্মীর উদ্ধার কার্যক্রম পরিচালিত হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

গতকাল রাতে এক ভিডিও বার্তায় লে. কর্নেল (অব) সুফিউল আনামকে বলতে শোনা যায়, ‘আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন মেডিকেল টেস্ট করে এলাম, সব চেকআপ করে দেখলাম আল্লাহর রহমতে ভালো আছি। আমি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আন্তরিক ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারকে। আমার জন্য তারা অনেক করেছেন। আমার পাশে যখন কেউ ছিল না অখন তারা আমাকে উদ্ধার করেছেন। প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে। আল্লাহ তার ভালো করুক।’

২০২২ সালের ১১ ফেব্রুয়ারি জাতিসংঘে কর্মরত থাকা অবস্থায় লেঃ কর্নেল (অব) সুফিউল আনামকে ইয়েমেনের মুদিয়াহ প্রদেশ থেকে জঙ্গি সংগঠন আল কায়েদার সদস্যরা অপহরণ করে। সেদিন তাকেসহ পাঁচজনকে অপহরণ করে আল-কায়েদার ইয়েমেনি শাখা।

মাঠ পরিদর্শনের কাজ শেষে বন্দরনগরী এডেনে ফেরার পথে ছিলেন তারা। তার মুক্তিপণ বাবদ ৩ মিলিয়ন মার্কিন ডলার দাবী করে জঙ্গীরা। সর্বশেষ গত জুনের মাঝামাঝি সময়ে তার ভিডিও প্রকাশ করে আল-কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি)।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

ইয়েমেনে আল-কায়েদার অপহরণ

দেড় বছর পর উদ্ধার বাংলাদেশি জাতিসংঘকর্মী

আপডেট টাইম : ০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :