দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
বাদশাহ মিয়াঃ গোপালগঞ্জের মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা - ২০২৬ উপলক্ষে পূজামন্ডপসমূহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এমপি। উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার এস এম মাহাতাব উদ্দিনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হবীবুল্লাহ, সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল নাফিসুর রহমান, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার শাহিন মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলার সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময়, উপজেলার ৩০৭ টি দূর্গামন্দিরের পূজা উৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে শেষ করতে করণীয় সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা – ২০২৬ উপলক্ষে পূজামন্ডপসমূহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এমপি।
উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার এস এম মাহাতাব উদ্দিনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হবীবুল্লাহ, সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল নাফিসুর রহমান, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার শাহিন মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলার সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময়, উপজেলার ৩০৭ টি দূর্গামন্দিরের পূজা উৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে শেষ করতে করণীয় সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়।