ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তুষার হত্যায় বিএনপি নেতাকে প্রধান আসামী করে মামলা, ৪জন গ্রেফতার

কুষ্টিয়ার ভেড়ামারায় জাসদ ছাত্রলীগ নেতা নাইফ আহমেদ তুষার হত্যার ঘটনায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান আলীকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে । নাইফ আহমেদ তুষার হত্যা মামলার এজাহারভুক্ত ৪ আসামিকে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ  ।

৭এপ্রিল রবিবার রাতে ভেড়ামারা থানা পুলিশের অভিযান চালিয়ে  এজাহার ভুক্ত ৪ আসামিকে ভেড়ামারা থানা পুলিশ গ্রেফতার করেছে। তারা হলেন- ১) জেম্স (২৩),  ২)  রিপন (২২),  ৩) অমিত হাসান (২৫) ও  ৪) ছাব্বির (২০)।

গত শনিবার ৬ এপ্রিল রাতে ভেড়ামারা থানায় তুষারের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম। তিনি জানান, মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। নিহত তুষারের বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি আরও বলেন, হত্যাকান্ডে জড়িতরা কেউই রেহায় পাবে না। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শুক্রবার ৫ এপ্রিল রাত ৮টায় গোলাপনগর বাজারে হামলার শিকার হন মোকারিমপুর ইউনিয়ন জাসদ ছাত্রলীগের সহ সম্পাদক নাইফ আহমেদ তুষার। রাত সাড়ে ১০ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে।

ভেড়ামারা থানার উপ-পরিদর্শক (এসআই) জাবেদ পারভেজ বলেন, মামলায় শাজাহান আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএস আল হোসাইন সোহাগ ছাড়াও মো. রাব্বি ওরফে অটো রাব্বিসহ নামধারী ২২ জন এবং অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় বলেন, কয়েক বছর আগে এই আসামীরা ছাত্রনেতা সেবুলকে কুপিয়ে জখম করে পঙ্গু বানিয়ে দেয়। সেই মামলার সাক্ষী ছিলেন ছাত্রনেতা নাইফ আহমেদ তুষার। এই ক্ষোভ থেকেই হত্যা। আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে বিক্ষোভ নিয়ন্ত্রণে কঠোর ম্যাক্রোঁ, অবৈধ সমাবেশ নিষিদ্ধের ঘোষণা

error: Content is protected !!

তুষার হত্যায় বিএনপি নেতাকে প্রধান আসামী করে মামলা, ৪জন গ্রেফতার

আপডেট টাইম : ০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :