ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোদাগাড়ীতে শুরু হলো সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫

সেলিম সানোয়ার পলাশঃ

“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে শুরু হলো সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫।

আজ বুধবার (২৮ মে) গোদাগাড়ী উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের শুরু হলো সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫।

২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে চলবে এই জাতীয় পুষ্টি সপ্তাহ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনগণ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ হাসানুল জাহিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট (ঊঘঞ) ডা. শফিউল ইসলাম, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. শীতাংশু ব্যানার্জী, গাইনী কনসালটেন্ট ডা. মোছাঃ জান্নাতুল ফেরদৌস, সার্জারি কনসালটেন্ট ডা. শফিউল আজম।

এছাড়াও অংশগ্রহণ করেন স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শক, মিডওয়াইফ ও স্বেচ্ছাসেবকবৃন্দ।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজন করা হয়েছে নানা সচেতনতামূলক কর্মসূচি।

এর মধ্যে উল্লেখযোগ্য: পুষ্টি বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা, স্থানীয় স্কুল-কলেজের শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে পুষ্টিকর খাদ্য, স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও সুষম আহারের গুরুত্ব নিয়ে আলোচনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে পুষ্টির গুরুত্বকে তুলে ধওে প্রতিযোগিতা, স্কুলগামী শিশু ও দরিদ্র পরিবারের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ, স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ সেবা শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং মা-বাবার জন্য পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল জাহিদ বলেন, সুস্থ জাতি গঠনে পুষ্টি অপরিহার্য। এই জাতীয় পুষ্টি সপ্তাহের মাধ্যমে শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্কদের মাঝে সুষম খাবারের বিষয়ে সচেতনতা তৈরি হবে।

স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিকদের প্রত্যাশা, এমন আয়োজন নিয়মিত হলে জনগণের খাদ্যাভ্যাসে ইতিবাচক পরিবর্তন আসবে এবং অপুষ্টিজনিত সমস্যা হ্রাস পাবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

গোদাগাড়ীতে শুরু হলো সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫

আপডেট টাইম : ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :