দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
১৪৬
বার পঠিত
গোদাগাড়ীতে মাদকসহ আটক ১
সেলিম সানোয়ার পলাশঃ রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ পিস ইয়াবা, ২১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭৪ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের গেটসংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নামোচাকপাড়া আজমতপুর গ্রামের আসাব উদ্দিনের ছেলে। ডিএনসির রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনাকারী একটি দল রাজাবাড়ীহাট চেকপোস্টের সামনে জাহাঙ্গীরের মোটরসাইকেলের গতিরোধ করে তার দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে। তল্লাশিতে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৩০০ পিস ইয়াবা ও ২১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মোটরসাইকেলের তেলের ট্যাংকির নিচ ও সাইড কভারে অভিনবভাবে লুকানো অবস্থায় ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ডিএনসির উপ-পরিচালক জিললুর রহমান বলেন, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহীসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সেলিম সানোয়ার পলাশঃ
রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ পিস ইয়াবা, ২১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭৪ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের গেটসংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
ডিএনসির রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনাকারী একটি দল রাজাবাড়ীহাট চেকপোস্টের সামনে জাহাঙ্গীরের মোটরসাইকেলের গতিরোধ করে তার দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে।
তল্লাশিতে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৩০০ পিস ইয়াবা ও ২১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মোটরসাইকেলের তেলের ট্যাংকির নিচ ও সাইড কভারে অভিনবভাবে লুকানো অবস্থায় ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ডিএনসির উপ-পরিচালক জিললুর রহমান বলেন, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহীসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।