ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোদাগাড়ীতে পুসাগ এর ব্যতিক্রমধর্মী ঈদ পুনর্মিলনী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সেলিম সানোয়ার পলাশঃ

রাজশাহীর গোদাগাড়ীতে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও প্রাণবন্ত আয়োজনে ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও অলিম্পিয়াড পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপজেলা মিলনায়তনে মঙ্গলবার অনুষ্ঠানের আয়োজন করে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব গোদাগাড়ী (পুসাগ)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোঃ শরীফ উদ্দিন। তিনি বলেন, “শিক্ষার আলো ছড়িয়ে দিতে তরুণদের এগিয়ে আসতে হবে। এই আয়োজন তরুণদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

তিনি আরো বলেন, ছেলে মেয়েদের শিক্ষিত করে গড়ে তুলতে বাবাদের থেকে মায়েদের আবদান বেশী। ছেলে মেয়েদের জ্ঞান অন্বেষণের জন্য মায়েদের শক্ত ভুমিকা পালন করতে হবে ।”

পুসাগ-এর সভাপতি মোঃ জালিয়ন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বলেন, “এই আয়োজন শুধু একটি পুনর্মিলনী নয়, বরং এটি প্রজন্মের মাঝে শিক্ষার গুরুত্ব ছড়িয়ে দেওয়ার একটি প্রচেষ্টা।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আব্দুল হাসিব, বিভাগীয় প্রধান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কুয়েট, অধ্যাপক ড. আব্দুল মতিন, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় ,মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ সালাস (বিপ্লব), প্রিন্সিপাল, শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজ ,মোঃ আব্দুল করিম, অফিসার, রাজশাহী ক্যান্টনমেন ,মোঃ আল-আমিন, সহকারী অধ্যাপক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ,মোঃ আতিফ আলী, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ (৩৮তম বিসিএস),মোহাম্মদ আলী, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট মোঃ আসিফ ইকবাল, ওসি।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড-এর পুরস্কার বিতরণ। এসময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অতিথিরা শিক্ষার্থীদের উদ্দীপনা ও সাফল্যে প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, আইনজীবী ও বিসিএস ক্যাডারদের সংবর্ধনা জানানো হয়। স্থানীয় ও জাতীয় পর্যায়ের সফল ব্যক্তিদের এক মঞ্চে দেখে তরুণরা অনুপ্রাণিত হন।

গোদাগাড়ীতে এই আয়োজন প্রমাণ করে যে, একটি গ্রামের ছেলেমেয়েরাও উচ্চশিক্ষা ও সাফল্যের ক্ষেত্রে পিছিয়ে নেই। শিক্ষা, সংযোগ ও সম্মান—এই তিনটি বিষয়কে উপজীব্য করে গোদাগাড়ীতে অনুষ্ঠিত এ অনুষ্ঠান স্মরণীয় হয়ে থাকবে অংশগ্রহণকারীদের কাছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

গোদাগাড়ীতে পুসাগ এর ব্যতিক্রমধর্মী ঈদ পুনর্মিলনী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আপডেট টাইম : ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :