ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোদাগাড়ীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে এক যাত্রী নিহত, আহত ৪ জন

-ছবিঃপ্রতীকী।

সেলিম সানোয়ার পলাশঃ

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ আসের আলী (৪৭) নামে এক যাত্রী নিহত ও সিএনজি চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

বুধবার (২৮ মে) উপজেলার কাঁকনহাট চব্বিশনগর রোডে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ আসের আলী রিশিকুল ইউনিয়নের বড় নারায়নপুর গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে একটি দ্রæতগামী ট্রাক একটি সিএনজি ধাক্কা দিলে সিএনজিতে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায় এবং সিএনজি চালকসহ আরো ৩ জন যাত্রী আহত হন।

স্থানীয়রা দ্রুত আসের আলীসহ আহতদের উদ্ধার করে প্রথমে গোদাগাড়ীর উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসের আলীকে মৃত ঘোষণা করেন এবং আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছি। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

গোদাগাড়ীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে এক যাত্রী নিহত, আহত ৪ জন

আপডেট টাইম : ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :