ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

খোকসায় বেনাপোল এক্সপ্রেসের স্টপেজ বাতিলের প্রতিবাদে রেলপথ অবরোধ, ৪ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

শেখ সাইদুল ইসলাম প্রবীণ:

কুষ্টিয়ার খোকসায় আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) বাতিলের প্রতিবাদে রেললাইন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকে। পরে জেলা প্রশাসন ও রেলওয়ে কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোকসা রেলস্টেশন এলাকায় এ কর্মসূচি চলে। বিক্ষোভকারীরা রেললাইনের ওপর স্লিপার ফেলে অবরোধ সৃষ্টি করেন। এ সময় হাজারো মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন।

অবরোধের কারণে রাজবাড়ীর পাংশা স্টেশনে রাজধানী থেকে রাজশাহীগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস এবং কুমারখালী স্টেশনে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসসহ অন্তত তিনটি ট্রেন আটকা পড়ে। এতে কয়েকশ যাত্রী দুর্ভোগে পড়েন।

বিকেল পৌনে ৫টার দিকে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন ও খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় এমপি দুই দফায় বক্তব্য দিলেও আন্দোলনকারীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকেন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন এবং রাজবাড়ী-ফরিদপুর অঞ্চলের রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তারা আন্দোলনকারীদের জানান, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং আগামী সোমবারের মধ্যে বেনাপোল এক্সপ্রেসের স্টপেজ বাতিলের আদেশ প্রত্যাহার করে নতুন আদেশ জারি করা হবে। এই আশ্বাসের পর আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।

অবরোধ চলাকালে বক্তব্য দেন খোকসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিস উজ জামান স্বপন, উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম, মনিরুজ্জামান কাজল, আরিফুল আলম তসর, খন্দকার সেলিম, সুনাম মোরশেদ, শরিফুল ইসলাম শরিফ ও খোকন হোসেনসহ স্থানীয় নেতারা।

আন্দোলনের অন্যতম সমন্বয়কারী খন্দকার সেলিম বলেন, খোকসা স্টেশনে বেনাপোল এক্সপ্রেসসহ কয়েকটি আন্তঃনগর ট্রেনের দীর্ঘদিনের যাত্রাবিরতি রয়েছে। প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী এই স্টেশন ব্যবহার করেন। অথচ রেলওয়ের কিছু কর্মকর্তার সিদ্ধান্তে হঠাৎ করে বেনাপোল এক্সপ্রেসের স্টপেজ বাতিল করা হয়েছে, যার প্রতিবাদেই তারা আন্দোলনে নামেন।

তিনি আরও বলেন, জেলা প্রশাসন ও রেল কর্তৃপক্ষের আশ্বাসের পর আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন সাংবাদিকদের জানান, বেনাপোল এক্সপ্রেসের স্টপেজ বাতিলসংক্রান্ত আদেশ আগামী সোমবারের মধ্যে প্রত্যাহার করে নতুন নির্দেশনা জারি করা হবে। মৌখিকভাবে এ সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করার আশ্বাস দেওয়া হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

error: Content is protected !!

খোকসায় বেনাপোল এক্সপ্রেসের স্টপেজ বাতিলের প্রতিবাদে রেলপথ অবরোধ, ৪ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

আপডেট টাইম : ০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :