দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
ইসমাইল হােসেন বাবুঃ কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাংলা টিভির কুমারখালী প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ উল্লাস। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত সাংবাদিক এম এ উল্লাসকে স্থানীয়রা উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আহত সাংবাদিকের অভিযোগ, কুন্ডুপাড়া এলাকায় একটি সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহারের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে তিনি ঘটনাস্থলে যান। সেখানে সংবাদ সংগ্রহের সময় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের জামায়াতের সংসদ সদস্য আফজাল হোসেনের ভাই ও ভাতিজাদের নেতৃত্বে একদল লোক তাঁর ওপর হামলা চালায়। এসময় তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন এম এ উল্লাস। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এদিকে,হামলার ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকরা বলেন, সংবাদ সংগ্রহের সময় একজন সাংবাদিকের ওপর হামলা স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে...
ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাংলা টিভির কুমারখালী প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ উল্লাস। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত সাংবাদিক এম এ উল্লাসকে স্থানীয়রা উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সাংবাদিকের অভিযোগ, কুন্ডুপাড়া এলাকায় একটি সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহারের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে তিনি ঘটনাস্থলে যান। সেখানে সংবাদ সংগ্রহের সময় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের জামায়াতের সংসদ সদস্য আফজাল হোসেনের ভাই ও ভাতিজাদের নেতৃত্বে একদল লোক তাঁর ওপর হামলা চালায়।
এসময় তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন এম এ উল্লাস। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
এদিকে,হামলার ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকরা বলেন, সংবাদ সংগ্রহের সময় একজন সাংবাদিকের ওপর হামলা স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।