ফিরোজ আলমঃ
“মাদকমুক্ত সমাজ, নিরাপদ বাংলাদেশ” এই স্লোগানে রাজশাহীর মোহনপুরে মাদকবিরোধী র্যালি, লিফলেট বিতরণ ও সচেতনতা সমাবেশ করেছে উপজেলা আনসার ও ভিডিপি।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাকশিমইল ইউনিয়নের বড়ইকুড়ি সঞ্জীবন কেন্দ্র-৩ এ এই কর্মসূচি হয়। উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক শামিউল বাসির এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রাকিবুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদক দেশ ও জাতির শত্রু। এটি একটি পরিবার ও সমাজকে তিলে তিলে ধ্বংস করে। আমাদের তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আনসার-ভিডিপির প্রতিটি সদস্যকে নিজ নিজ এলাকায় সচেতনতা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
র্যালিটি বড়ইকুড়ি মোড় থেকে শুরু হয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়ক হয়ে থানার মোড় চত্বর ও টিএনটি মোড় প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়। র্যালি শেষে আনসার ও ভিডিপি সদস্যরা স্থানীয় পথচারী ও পথপাশের বাসিন্দাদের মাঝে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা সহকারী কোম্পানি কমান্ডার মুকুল সরদার, বাকশিমইল ইউনিয়ন প্লাটুন কমান্ডার জাহাঙ্গীর আলম, সহ-প্লাটুন কমান্ডার ময়েন উদ্দিন, মোহনপুর উপজেলা মাদক, জঙ্গিবাদ, নাশকতারোধ, ইভটিজিং ও নারী শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক, মোহনপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরাম কমিটি সদস্য ও মোহনপুর থানা পুলিশ বান্ধব কমিটির সদস্য, সচেতনকর্মী, সাংবাদিক, ফিরোজ আলম সহ বিভিন্ন ইউনিয়নের আনসার কমান্ডার, ইউনিয়ন দলনেতা-দলনেত্রী ও ২০০ জন স্হানীয় বাসিন্দা। গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার ব্যাবসায়ী সকলে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। 
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 




















