ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় যুবককে গুলি, হাসপাতালে ভর্তি

ইসমাইল হোসেন বাবু:

কুষ্টিয়ার দৌলতপুরে বাজার থেকে বাড়ি ফেরার পথে বকুল ইসলাম নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ বকুল ইসলাম ওই গ্রামের বজলুর রহমানের ছেলে। তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, ছাতারপাড়া বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন বকুল। পথে দুর্বৃত্তরা তাকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। একপর্যায়ে তাকে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বকুলের চাচা মো. জালালুদ্দিন জানান, তার ভাতিজার হাঁটু ও পিঠে রামদার আঘাতের পাঁচটি ক্ষতচিহ্ন রয়েছে। গুলিবিদ্ধ হওয়ায় তার অস্ত্রোপচার করা হবে।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ইকবাল হোসেন বলেন, আহতের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার অস্ত্রোপচার চলছে।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, বকুল নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

তিনি আরও জানান, গুলিবিদ্ধ বকুল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

error: Content is protected !!

কুষ্টিয়ায় যুবককে গুলি, হাসপাতালে ভর্তি

আপডেট টাইম : ০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :