ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কাহালু উপজেলার বাগৈল-পিড়াপাট মামলার ১৪ আসামি কারামুক্ত

এস. এম সালমান হৃদয়ঃ
২০ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার বগুড়ার কাহালু উপজেলার বাগৈল ও পিড়াপাট এলাকার একটি মামলায় আটক ১৪ জন আসামি কারামুক্ত হয়েছেন। এদিন সকাল ৮টা ৩০ মিনিটে বগুড়া জেল গেটে উপস্থিত থেকে সাবেক সংসদ সদস্য ও বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন নিজ হাতে কারামুক্তদের গলায় ফুলের মালা পরিয়ে দেন এবং তাদের নিজ নিজ গন্তব্যে পাঠিয়ে দেন।
জানা যায়, কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের বাগৈল ও পিড়াপাট এলাকার ২০১৮ সালের নির্বাচনের সময়ের একটি মামলায় মোট ১৪ জন গ্রেপ্তার হয়েছিলেন। তাদের মধ্যে ১১ জন বিএনপি এবং ৪ জন জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর আলহাজ্ব মোঃ মোশারফ হোসেনের উদ্যোগে সকলের জন্য সমানভাবে জামিনের ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন বলেন, “আমি কোথাও কোনো বৈষম্য করিনি। কে কোন দলের লোক সেটাও দেখিনি। আমি দেখেছি আমার নির্বাচনী এলাকার মানুষ। মানবিক দায়িত্ববোধ থেকেই সবার আইনি সহায়তার ব্যবস্থা করেছি।” তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, আমি সবসময় মানুষের সেবায় নিয়োজিত থাকব।”
কারামুক্তির খবরে বগুড়া জেল গেটে স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। তারা এই উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

কাহালু উপজেলার বাগৈল-পিড়াপাট মামলার ১৪ আসামি কারামুক্ত

আপডেট টাইম : ১১:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
এস. এম সালমান হৃদয়, বগুড়া জেলা প্রতিনিধি :