ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভোলাহাটে ধান কাটার সময় বিষধর সাপের কামড়ে বৃদ্ধ কৃষক আহত, হাসপাতালে চিকিৎসাধীন

রনি রজব:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাঠে ধান কাটার সময় বিষধর সাপের কামড়ে মো. জমির উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ কৃষক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৫ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের খালেআলমপুর মৌজার ‘পাঁচবিঘা’ (স্থানীয় নাম: ধুম ভালু) নামক ফসলি জমিতে এ ঘটনা ঘটে।

আহত জমির উদ্দিন খালেআলমপুর গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে তিনি নিজের জমিতে ধান কাটার কাজ করছিলেন। এ সময় জমিতে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তাকে দংশন করে। তার চিৎকার শুনে আশপাশের জমিতে কর্মরত কৃষকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। স্থানীয়দের দাবি, সাপটি ‘জল বোড়া’ প্রজাতির ছিল।

উদ্ধারের পরপরই স্থানীয়দের সহযোগিতায় তাকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাপের বিষের প্রভাব প্রতিরোধে সরকারি ব্যবস্থাপনায় তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। এছাড়া চিকিৎসকের পরামর্শে রোগীর পরিবার নিজস্ব ব্যবস্থাপনায় আরও দুটি অ্যান্টিভেনম সংগ্রহ করেছে বলে আহত কৃষক জানিয়েছেন।

চিকিৎসকরা জানান, রোগীর শরীরে বিষের প্রভাব নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল থাকলেও বয়সের কারণে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের মতে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং রোগীর সার্বিক অবস্থার ওপর নিবিড় নজর রাখা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া সীমান্তে পুশ ইন আতঙ্ক, বিজিবির সঙ্গে পাহারায় অংশ নিয়েছে স্থানীয়রা

error: Content is protected !!

ভোলাহাটে ধান কাটার সময় বিষধর সাপের কামড়ে বৃদ্ধ কৃষক আহত, হাসপাতালে চিকিৎসাধীন

আপডেট টাইম : ০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
রনি রজব, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :