ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজধানীর সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভাঙ্গায় দুইটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে সড়ক অবরোধ-অবস্থান কর্মসূচি

আন্দোলনকারীর হিটস্ট্রোকে মৃত্যুর দাবী

মোঃ নুরুল ইসলাম:

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ সংসদীয় এলাকায় অন্তর্ভুক্তির প্রতিবাদে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার সকাল থেকেই সর্বদলীয় ঐক্যের ব্যানারে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হাজার হাজার জনতা সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান।

২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বর, মুসুরাবাদ, পুখুরিয়া, হামিরদী এলাকাসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এতে সকাল থেকেই রাজধানীর সাথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

চলমান কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দুটি ইউনিয়নকে অন্য সংসদীয় আসনে স্থানান্তরের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এটিকে পুনরায় ফিরিয়ে আনার দাবি জানান।

এদিকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার ফলে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকগুলো আটকে পড়ে এবং সাধারণ যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।

জানা গেছে, ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) ভাঙ্গা উপজেলা থেকে দুটি ইউনিয়ন (আলগী ও হামিরদী) কেটে ফরিদপুর-২ আসনের (নগরকান্দা-সালথা) সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করেছেন নির্বাচন কমিশন।

এই খবর ছড়িয়ে পড়লে ভাঙ্গা উপজেলার সর্বসাধারণ বিক্ষোভে ফেটে পড়ে। গত শুক্রবার থেকেই দুই ইউনিয়নের হাজার হাজার নারী-পুরুষ প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসেন। এ সময় মহাসড়ক মহাসমাবেশে পরিণত হয়। এখন এ আন্দোলনে বারটি ইউনিয়ন জড়িয়ে পড়েছে। কর্মসূচির ধারাবাহিকতায় গত শুক্রবার মহাসড়ক অবরোধের পর আজ পুনরায় মহাসড়ক অবরোধ করা হয়।

ভাঙ্গা দক্ষিণ পাড় বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা বলেন, স্বাধীনতার পর থেকে দুটি ইউনিয়ন ভাঙ্গা উপজেলার সঙ্গে সংলগ্ন, তাদের জীবন থাকতে নগরকান্দার মধ্যে তারা অন্তর্ভুক্ত হতে দেবেন না। তাদের দাবি, ভাঙ্গার সঙ্গে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এ আন্দোলন চলবেই।

এ ব্যাপারে প্রকৌশলী মেজর জাহাঙ্গীর আলম (অব.) বলেন, স্বাধীনতার পর থেকে ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে আমাদের বসবাস। আমরা একটি পরিবার। এই পরিবারগুলোকে দ্বিখণ্ডিত করার মাধ্যমে ভাঙ্গার উন্নয়নকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা উন্নয়নে বঞ্চিত হয়ে আসছি, এবার উপজেলাকে দ্বিখণ্ডিত করার মাধ্যমে আরো অবহেলার শিকার হচ্ছি।

তিনি বলেন, প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি উন্নয়ন থেকেও বঞ্চিত হবেন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদীর মানুষ। তাই দ্রুত ইউনিয়ন দুটিকে ফরিদপুর-৪ আসনে পূর্ণবহালের দাবী জানান তিনি।

আলগী ইউপির চেয়ারম্যান ম.ম. ছিদ্দিক মিয়া বলেন, ভাঙ্গা উপজেলাকে ছোট করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা আমরা মানি না, কখনো মানবো না। আমরা অখণ্ডিত ভাঙ্গা চাই। পড়লে রাস্তায় আমাদের জীবন যাবে, তবু আমরা ভাঙ্গার ১ ইঞ্চি মাটিও নগরকান্দার সঙ্গে এক হতে দেব না। আমাদের ভাঙ্গার সাথে আত্মার সম্পর্ক। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবী না মানা হবে এ আন্দোলন চলবে।

এ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে শরিক হয়েছেন ভাঙ্গা মুন্সেফ আদালতের আইনজীবীরা। জনতার কর্মসূচিতে হুঁশিয়ারি উচ্চারণ করে জনগণের পক্ষে থাকার অঙ্গীকার করেন তারা।

উল্লেখ্য, দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার ঘোষণার পর গত শুক্রবার অনুরূপ সড়ক অবরোধ করা হয়েছিল। তারপর থেকে ধারাবাহিক আন্দোলন চলছে।

এদিকে আন্দোলনকারীদের মধ্যে হাবিবুর রহমান (৫০) নামে একজন দোকানী হিটস্ট্রোকে মারা গেছেন বলে দাবি উঠেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

error: Content is protected !!

রাজধানীর সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভাঙ্গায় দুইটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে সড়ক অবরোধ-অবস্থান কর্মসূচি

আপডেট টাইম : ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :