ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ওজোপাডিকোর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo বাংলাদেশের আকাশে রহস্যময় আলোর ঝলকানি ঘিরে যা জানা যাচ্ছে Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণকারের মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারীতে বিকাশ কর্মকার (৪৭) নামে এক স্বর্ণ ব্যবসায়ী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (৫ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী থেকে গোবরা গামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনে উপজেলার সাতৈর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিকাশ কর্মকার উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের মৃত নিতাই কর্মকারের ছেলে। তিনি সাতৈর বাজারের একজন স্বর্ণকার ব্যবসায়ী ছিলেন। প্রায় পাঁচ বছর আগে তার স্ত্রী লক্ষ্মী রানী কর্মকার অসুস্থতায় মারা যান। তাদের একমাত্র ছেলে বিশাল কর্মকার বর্তমানে নানাবাড়িতে থাকেন। প্রায় দুই বছর আগেও সাতৈর বাজারে তিনি একজন প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। তবে ঋণগ্রস্ত হয়ে ব্যবসা ছেড়ে ঢাকায় চাকরি নিতে বাধ্য হন।

প্রায় এক সপ্তাহ আগে তিনি পৈত্রিক জমি বিক্রির উদ্দেশ্যে বাড়িতে আসেন। কিন্তু ভাই ও স্বজনদের বাধার মুখে পড়েন। ধারণা করা হচ্ছে, এসব কারণেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

স্থানীয় নাছিম ফকির জানান, বিকাশ কর্মকারের পকেটে থেকে তার ভোটার আইডি কার্ড ও তার মৃত স্ত্রী ও ছেলের ছবি উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সাতৈর রেলওয়ের ওয়েম্যান রাসেল জানান, বিকাশ কর্মকার তার সামনে দাঁড়িয়ে ছিলেন। ট্রেন আসার শব্দ পেয়ে তিনি সেখান থেকে সরে যান। কিন্তু ট্রেনটি যখন সাতৈর ষ্টেশন অতিক্রম করছিলো তখন হঠাৎ করে চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়েন বিকাশ কর্মকার। মুহূর্তের মধ্যেই সব শেষ।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশ এসে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াত ৫ সমর্থক পুলিশ হেফাজতে

error: Content is protected !!

বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণকারের মৃত্যু

আপডেট টাইম : ০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :