ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঠাকুরগাঁওয়ে ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’ এর জেলা পর্যায়ের শ্রেষ্ঠদের তালিকা প্রকাশ

মোঃ জসিম উদ্দীন:

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ উদযাপনের অংশ হিসেবে জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী, কাব শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির দীর্ঘ যাচাই-বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীতদের নাম অনুমোদন দেওয়া হয়।

জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রফিকুল হক এবং কমিটির সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) মো. মোফাজ্জল হোসেনের যৌথ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফল অনুযায়ী শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান ও প্রাতিষ্ঠানিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন—

শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ): মো. মখলেসুর রহমান, বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানীশংকৈল।
শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা: মালেকা মোকাররমা, ধন্দোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠাকুরগাঁও সদর।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ): মো. আকতার হোসেন, বিশ্বাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠাকুরগাঁও সদর।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা: মোছা. রাজিয়া খাতুন, ভাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিপুর।
শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ): প্রদীপ কুমার রায়, বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠাকুরগাঁও সদর।
শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা): মোছা. শেফালী বেগম, বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠাকুরগাঁও সদর।
শ্রেষ্ঠ কর্মচারী: মো. আনোয়ার হোসেন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, ঠাকুরগাঁও সদর।
শ্রেষ্ঠ উপজেলা/থানা সহকারী শিক্ষা অফিসার (এটিইও): নির্মল কুমার গোস্বামী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, হরিপুর।
শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়: ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিপুর।
শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর (ইউআরসি): মো. ফজলুল হক, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার (ইউআরসি), পীরগঞ্জ।
শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও): মো. খাইরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, ঠাকুরগাঁও সদর।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোফাজ্জল হোসেন বলেন, “প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, শতভাগ উপস্থিতি এবং বিদ্যালয়ের পরিবেশ নান্দনিক করে তোলার ক্ষেত্রে যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাদের মধ্য থেকেই সেরাদের নির্বাচিত করা হয়েছে। এবারের নির্বাচন প্রক্রিয়া ছিল সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ। আমরা আশা করি, এই স্বীকৃতি ঠাকুরগাঁও জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সামগ্রিক অগ্রগতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। জেলা পর্যায়ে যারা শ্রেষ্ঠ হয়েছেন, তারা বিভাগীয় ও জাতীয় পর্যায়েও জেলার জন্য গৌরব বয়ে আনবেন।”

এদিকে, হরিপুর উপজেলা থেকে একাধিক ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জিত হওয়ায় স্থানীয় শিক্ষা কর্মকর্তা ও শিক্ষানুরাগীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। হরিপুর উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত নির্মল কুমার গোস্বামী বলেন, “যেকোনো কাজের স্বীকৃতি কর্মস্পৃহা বাড়িয়ে দেয়। এই অর্জন শুধু আমার নয়, পুরো হরিপুর উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের অর্জন। শিশুদের মেধা বিকাশ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে আমি আরও দায়িত্বশীল ভূমিকা পালনের চেষ্টা করব।”

অন্যদিকে, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক এক যৌথ বিবৃতিতে জানান, এ অর্জন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে বিদ্যালয়টিকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে তারা কাজ করবেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষক, কর্মকর্তা ও প্রতিষ্ঠানগুলো শিগগিরই রংপুর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় ঠাকুরগাঁও জেলার প্রতিনিধিত্ব করবেন। বিভাগীয় পর্যায়ে বিজয়ীরা জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

এদিকে, তালিকায় স্থান পাওয়া শিক্ষক ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। তাদের মতে, মাঠপর্যায়ের এ মূল্যায়ন অন্যান্য শিক্ষক ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’ এর জেলা পর্যায়ের শ্রেষ্ঠদের তালিকা প্রকাশ

আপডেট টাইম : ০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
মোঃ জসিম উদ্দীন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :