হুমায়ন আহমেদ:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মজয়ন্তী উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা হুদাপাড়া রুইথনপুর মাধ্যমিক বিদ্যালয়ে আজ রবিবার সকাল ১০টার দিকে সাংস্কৃতিক ও সাহিত্যিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্রোহী কবির চেতনা, দেশপ্রেম ও মানবতার বাণী ছড়িয়ে দিতে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্বদেশ ভাবনা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা।
অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ ইউনুস আলী। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, দেশপ্রেম, সাম্য ও মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেন শিক্ষকবৃন্দ। বক্তারা বলেন, নজরুল ছিলেন অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীত আজও নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মানবতার শিক্ষা দিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, সহকারী শিক্ষক মোঃ আব্দুল মালেক, সহকারী শিক্ষক মোঃ নাইম ইসলাম, সহকারী শিক্ষক মোঃ আশাদুল মল্লিকসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে শিক্ষার্থীরা নজরুলের কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক বক্তব্য ও রচনা উপস্থাপন করে উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের মাঝে জাতীয় কবির আদর্শ ও চেতনা ছড়িয়ে দিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।
শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 




















