ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ক্যাবের মানববন্ধন, গ্রেফতারের দাবি

মোঃ ইকবাল হোসেন:

ফরিদপুরের আলফাডাঙ্গায় সাংবাদিক তাইজুল ইসলাম টিটন শিকদার (৫০)-এর ওপর প্রাণঘাতী হামলার ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ মে) বিকেলে আলফাডাঙ্গা সদর বাজার চৌরাস্তায় ‘কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ক্যাব) আলফাডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উপজেলা ক্যাবের সভাপতি সেকেন্দার শেখের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও উপজেলা ক্যাবের সহ-সভাপতি তামিম আহমেদ মিলন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান খান টুনু এবং সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান দুলালসহ অন্যান্যরা।

মামলার বাদী ও আহত সাংবাদিক তাইজুল ইসলাম টিটন শিকদারের লিখিত এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ মে (শনিবার) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার উত্তর মালা গ্রামে তার বসতঘরের সামনে হামলার ঘটনা ঘটে। জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, হামলায় তিনি গুরুতর আহত হন এবং তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা বলেন, একজন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধার সন্তানের ওপর এমন হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।

বক্তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে থানা সূত্রে জানা গেছে, ঘটনার পর দায়ের করা মামলার আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, অভিযোগগুলো মামলার এজাহার ও মানববন্ধনে বক্তাদের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়টি তদন্তাধীন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

আলফাডাঙ্গায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ক্যাবের মানববন্ধন, গ্রেফতারের দাবি

আপডেট টাইম : ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :