ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাগাতিপাড়ায় ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

আনিসুর রহমান:

সারাদেশে শিশু ও নারী ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনার প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার বিহারকোল বাজার এলাকায় ধর্ষকদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে বাগাতিপাড়া কিশোরী-কিশোর ও ভূমিহীন সংগঠন।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় অংশগ্রহণকারীরা “ধর্ষণ ও নির্যাতনের সংস্কৃতি বন্ধ কর”, “ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি চাই”সহ বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ভূমিহীন সংগঠনের কিশোরী সদস্য বিন্দু আক্তার ও কিশোর সদস্য তুহিন আহমেদ। তারা বলেন, সমাজ থেকে ধর্ষণ ও সহিংসতা নির্মূলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

সংগঠনের পক্ষে বক্তব্য দেন ভূমিহীন নেত্রী শিখা বেগম এবং ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি জালাল উদ্দিন। তারা বলেন, নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা গেলে এ ধরনের অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

এছাড়া শুভাকাঙ্ক্ষী হিসেবে বক্তব্য দেন উত্তম কুমার ভৌমিক ও ইদ্রিস আলী। “নিজেরা করি” সংস্থার পক্ষ থেকে কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাহমিস বিউটি এবং অঞ্চল সমন্বয়ক জাহাঙ্গীর আলম।

মানববন্ধন থেকে বক্তারা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং সহিংসতামুক্ত সমাজ গঠনে সংশ্লিষ্ট সকলের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

বাগাতিপাড়ায় ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

আপডেট টাইম : ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :