ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বিয়ের আশ্বাসে সহবাস, সন্তানের জন্মের পর অস্বীকৃতি: স্বীকৃতি ও ন্যায়বিচার চান মর্জিনা

মোঃ নুরুল ইসলাম:

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মালেক খানের মেয়ে মর্জিনার জীবনে নেমে এসেছে এক করুণ অধ্যায়। অভিযোগ রয়েছে, উপজেলার বাঙ্গালকান্দা গ্রামের নিরু সরদারের ছেলে রাসেল মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাকে বিয়ের আশ্বাস দেন।

মর্জিনার দাবি, রাসেলের বিয়ের প্রতিশ্রুতিতে বিশ্বাস করে তিনি তার সঙ্গে বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রীর মতো বসবাস শুরু করেন। প্রথমে সদরপুর উপজেলার কৃষ্ণপুর বাজার সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসায় এবং পরে ঢাকায় রাসেলের মায়ের বাসায় তারা একসঙ্গে সংসার করেন।

তার ভাষ্য অনুযায়ী, সংসার জীবনের এক পর্যায়ে তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়। তবে দীর্ঘদিন একসঙ্গে বসবাস ও সন্তান জন্মের পরও রাসেল তাকে আইনগতভাবে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেননি বলে অভিযোগ করেন তিনি।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল অন্যত্র আরও একটি বিয়ে করে নতুন সংসার করছেন। ফলে সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তা ও মানবেতর জীবনযাপন করছেন মর্জিনা।

ভুক্তভোগী মর্জিনা তার সন্তানের পিতৃপরিচয়, সামাজিক স্বীকৃতি এবং একজন স্ত্রীর ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

স্থানীয়দের দাবি, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করা হোক।

উল্লেখ্য, এ ঘটনায় উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত রাসেলের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে প্রধানমন্ত্রীঃ -এম.পি বাবুল

error: Content is protected !!

বিয়ের আশ্বাসে সহবাস, সন্তানের জন্মের পর অস্বীকৃতি: স্বীকৃতি ও ন্যায়বিচার চান মর্জিনা

আপডেট টাইম : ০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :