ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বড়াইগ্রামে ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন

মোঃ আমিরুল ইসলাম:

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রামে তিন দিনব্যাপী (১৯-২১ মে) ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিস চত্বরে শেষ হয়। এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস ছালাম, কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ, প্রাণিসম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, বনপাড়া সাব-রেজিস্ট্রার হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, খাদ্য নিয়ন্ত্রক ডালিম কাজী, সমবায় কর্মকর্তা মো. আমজাদ হোসেন, ক্ষুদ্র উন্নয়ন কর্মকর্তা হারুনুর রশিদ, ইন্সট্রাক্টর আনারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, বনপাড়া দলিল লেখক সমিতির সভাপতি সরদার রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ মোল্লাসহ সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধীজন ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ভূমি সেবাগ্রহীতারা।

এর আগে জাতীয় পর্যায়ে ভূমি মেলার শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান শেষে উপজেলা পর্যায়ে মেলার উদ্বোধন ও কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক হেনস্তার অভিযোগে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মাগুরা রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও প্রতিবাদ

error: Content is protected !!

বড়াইগ্রামে ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন

আপডেট টাইম : ০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
মোঃ আমিরুল ইসলাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :