ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফুটবল উন্মোদনাঃ কাশিয়ানীতে ব্যতিক্রমী প্রতীকী ম্যাচের আয়োজন

লিয়াকত হোসেন লিংকনঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা। ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের উত্তেজনায় আগামী ৩১ মে উপজেলার পারুলিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে জমজমাট প্রতীকী ফুটবল ম্যাচ। রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের আয়োজনে এ ব্যতিক্রমী ম্যাচ ঘিরে ইতোমধ্যেই এলাকায় তৈরি হয়েছে উৎসবের আমেজ।

আয়োজকরা জানিয়েছেন, ম্যাচে অংশ নেবেন দেশের খ্যাতনামা ফুটবলারদের পাশাপাশি কয়েকজন বিদেশি খেলোয়াড়ও। ফলে গ্রামীণ মাঠেই দেখা মিলবে আন্তর্জাতিক আবহের ফুটবল লড়াই।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। এছাড়া জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করবেন।

রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, ‘আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দ ছড়িয়ে দিতেই এ আয়োজন।’ ভবিষ্যতেও আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

এদিকে, ম্যাচ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা। স্থানীয়দের প্রত্যাশা, কাশিয়ানীর মাটিতে এই ‘মিনি সুপার ক্লাসিকো’ দেখতে মাঠে নামবে হাজারো দর্শক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া সীমান্তে পুশ ইন আতঙ্ক, বিজিবির সঙ্গে পাহারায় অংশ নিয়েছে স্থানীয়রা

error: Content is protected !!

ফুটবল উন্মোদনাঃ কাশিয়ানীতে ব্যতিক্রমী প্রতীকী ম্যাচের আয়োজন

আপডেট টাইম : ১২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
লিয়াকত হোসেন লিংকন, স্টাফ রিপোর্টার :