ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুর পৌরসভাকে আধুনিক পরিচ্ছন্ন ও সুন্দর ‌ পৌরসভা গড়ার অঙ্গীকার কেএম নাজমুল ইসলামের

মানিক কুমার দাসঃ

আসন্ন ফরিদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী কেএম নাজমুল ইসলাম ফরিদপুর পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সুন্দর ‌ পৌরসভা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত এক কর্মীসভায় তিনি এ ঘোষণা দেন। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেএম নাজমুল ইসলাম।

এসময় তিনি ১৮ নম্বর ওয়ার্ডবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে তার মেধা, দক্ষতা ও শ্রম দিয়ে ফরিদপুর পৌরসভাকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন পৌরসভায় রূপান্তর করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “জনগণের সুখে-দুঃখে পাশে থাকবে এমন একজন জনপ্রতিনিধিকে নির্বাচিত করা প্রয়োজন। আমি নির্বাচিত হলে সবসময় নাগরিকদের পাশে থাকব এবং তাদের সমস্যার সমাধানে কাজ করব।”

তিনি আরও বলেন, পৌরসভার নাগরিকরা যাতে কোনোভাবেই সেবা থেকে বঞ্চিত না হন, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। জনগণ কর প্রদান করেও যেন কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও নজর রাখা হবে বলে জানান তিনি। কেএম নাজমুল ইসলাম আগামী পৌরসভা নির্বাচনে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

ফরিদপুর জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা মো. জামাল শেখ, মোহাম্মদ আলিফ, মো. মিলন মিয়া, আলমগীর মৃধা, ইকবাল হোসেন, নবীন মোল্লা ও মোহাম্মদ আলী শেখসহ আরও অনেকে।
এদিকে সভাস্থলে কেএম নাজমুল ইসলাম পৌঁছালে বিপুলসংখ্যক মানুষ হাততালির মাধ্যমে তাকে স্বাগত জানান এবং আগামী নির্বাচনে তার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া সীমান্তে পুশ ইন আতঙ্ক, বিজিবির সঙ্গে পাহারায় অংশ নিয়েছে স্থানীয়রা

error: Content is protected !!

ফরিদপুর পৌরসভাকে আধুনিক পরিচ্ছন্ন ও সুন্দর ‌ পৌরসভা গড়ার অঙ্গীকার কেএম নাজমুল ইসলামের

আপডেট টাইম : ০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :