দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
মানিক কুমার দাস: ফরিদপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গত রোববার ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. সৈয়দ আলমগীর হোসেনের নির্দেশনায় এসআই জব্বার হোসেন ও সঙ্গীয় ফোর্স ফরিদপুর কোতোয়ালী থানার রশিক নগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে রশিক নগর এলাকার বাসিন্দা মো. শরীফ মোল্লা (২৯)কে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি মৃত আলাউদ্দিন মোল্লা ও মৃত হেনা খাতুনের ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মানিক কুমার দাস:
ফরিদপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গত রোববার ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. সৈয়দ আলমগীর হোসেনের নির্দেশনায় এসআই জব্বার হোসেন ও সঙ্গীয় ফোর্স ফরিদপুর কোতোয়ালী থানার রশিক নগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে রশিক নগর এলাকার বাসিন্দা মো. শরীফ মোল্লা (২৯)কে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি মৃত আলাউদ্দিন মোল্লা ও মৃত হেনা খাতুনের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।