দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
ফরিদপুরের কানাইপুরে দুই লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত কয়েকজন
মানিক কুমার দাস: ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় দুইটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ থেকে ৭ জন যাত্রী সামান্য আহত হয়েছেন। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে কোতোয়ালি থানাধীন কানাইপুরের হোসেন ফিলিং স্টেশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা থেকে ছেড়ে আসা যশোর-জ-১১-০০৫০ নম্বরের একটি লোকাল বাস এবং ফরিদপুর থেকে ছেড়ে আসা রাজশাহী মেট্রো-জ-১১-০০৭৫ নম্বরের আরেকটি লোকাল বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হন। দুর্ঘটনার পর আহত যাত্রীরা বিভিন্ন যানবাহনে করে অন্যত্র চলে যাওয়ায় তাদের নাম-পরিচয় সংগ্রহ করা সম্ভব হয়নি। খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি নিজেদের হেফাজতে নেয পুলিশ জানায়, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মানিক কুমার দাস:
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় দুইটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ থেকে ৭ জন যাত্রী সামান্য আহত হয়েছেন। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে কোতোয়ালি থানাধীন কানাইপুরের হোসেন ফিলিং স্টেশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা থেকে ছেড়ে আসা যশোর-জ-১১-০০৫০ নম্বরের একটি লোকাল বাস এবং ফরিদপুর থেকে ছেড়ে আসা রাজশাহী মেট্রো-জ-১১-০০৭৫ নম্বরের আরেকটি লোকাল বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হন।
দুর্ঘটনার পর আহত যাত্রীরা বিভিন্ন যানবাহনে করে অন্যত্র চলে যাওয়ায় তাদের নাম-পরিচয় সংগ্রহ করা সম্ভব হয়নি। খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি নিজেদের হেফাজতে নেয
পুলিশ জানায়, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।