ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পিরোজপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ

হাসান মামুনঃ

জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‎সোমবার (১২ মে) সকালে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। ‎উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন ও সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) পিরোজপুর জেলা শাখার সভাপতি কল্পনা রানী দাস। ‎আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নার্সদের ভূমিকা অনস্বীকার্য। রোগীদের সেবা ও মানবিক সহায়তা প্রদানে নার্সরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সদের দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। ‎অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক হেনস্তার অভিযোগে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মাগুরা রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও প্রতিবাদ

error: Content is protected !!

পিরোজপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

আপডেট টাইম : ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
হাসান মামুন, জেলা প্রতিনিধি, পিরোজপুর :