ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশায় মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে ৩যুবকের দন্ড

-পাংশায় রবিবার দিবাগত রাতে মাদক সেবনের দায়ে ৩যুবককে মোবাইল কোর্টে দন্ড প্রদান করা হয়।

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল হক রবিবার (৩১ মে) দিনগত গভীর রাতে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে শামীম বিশ্বাস, অর্নব কাজী ও সাহস বিশ্বাস নামের ৩ যুবককে দন্ড প্রদান করেছেন।

জানা যায়, দন্ডপ্রাপ্ত শামীম বিশ্বাস বিষ্ণুপুর গ্রামের জামাল বিশ্বাসের ছেলে। মোবাইল কোর্টে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন। অর্নব কাজী বিষ্ণুপুর একই গ্রামের নুরু কাজীর ছেলে। তাকে মোবাইল কোর্টে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। সাহস বিশ্বাস মৈশালা গ্রামের অজিত বিশ্বাসের ছেলে। তাকে মোবাইল কোর্টে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১শত টাকা অর্থদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা পাংশা পৌরসভাধীন সরদার বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে রাত সাড়ে ৩টার দিকে একত্রে বসে অবৈধ মাদক সেবন করছিল।

পাংশা মডেল থানার এ.এস.আই মোঃ সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অবৈধ মাদক সেবন করা অবস্থায় তাদেরকে আটক করে পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল হককে সংবাদ দিলে তিনি মোবাইল কোর্টে তাদেরকে উল্লেখিত দন্ড প্রদান করেন। সোমবার (১ জুন) দন্ডপ্রাপ্ত আসামীদের পাংশা মডেল থানা থেকে রাজবাড়ী কারাগারে প্রেরণ করা হয়। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া সীমান্তে পুশ ইন আতঙ্ক, বিজিবির সঙ্গে পাহারায় অংশ নিয়েছে স্থানীয়রা

error: Content is protected !!

পাংশায় মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে ৩যুবকের দন্ড

আপডেট টাইম : ০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :