ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নগরকান্দায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে শামা ওবায়েদ

মোঃ নুরুল ইসলাম:

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে স্টার্টআপ উদ্যোক্তা মেলা ও বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক আবিষ্কার এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, গবেষণা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামা ওবায়েদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম, ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট। সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না; বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রেও দক্ষতা অর্জন করতে হবে। স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণা দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশবান্ধব প্রযুক্তি, কৃষি উন্নয়ন, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং দৈনন্দিন সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান সম্পর্কিত বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে। বিচারকদের মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত প্রকল্পগুলো পরবর্তী ধাপে অংশগ্রহণের সুযোগ পাবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সুধীজন উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রদর্শনীতে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, দেশব্যাপী শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তুলতে উপজেলা, জেলা, মহানগর ও জাতীয় পর্যায়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

error: Content is protected !!

নগরকান্দায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে শামা ওবায়েদ

আপডেট টাইম : ০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :