দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
৮৩
বার পঠিত
?????????
কেশরহাট বণিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা
ফিরোজ আলম: রাজশাহীর মোহনপুর উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেলে কেশরহাট উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও কেশরহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু হেনা কামরুজ্জামান। এ সময় তিনি জানান, আগামী ২৩ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ২৬ জুন থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার ও সহকারী অধ্যাপক খুশবর রহমান এবং সহকারী নির্বাচন কমিশনার জেকের আলী। এছাড়াও উপস্থিত ছিলেন কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশরহাট শাখার আমীর আব্দুল জলিল, সেক্রেটারি মোখলেসুর রহমান, কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সাদ আক্কাস, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ ওসমান আলী।
ফিরোজ আলম:
রাজশাহীর মোহনপুর উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেলে কেশরহাট উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও কেশরহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু হেনা কামরুজ্জামান।
এ সময় তিনি জানান, আগামী ২৩ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ২৬ জুন থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার ও সহকারী অধ্যাপক খুশবর রহমান এবং সহকারী নির্বাচন কমিশনার জেকের আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশরহাট শাখার আমীর আব্দুল জলিল, সেক্রেটারি মোখলেসুর রহমান, কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সাদ আক্কাস, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ ওসমান আলী।