দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠন
এস. এম সালমান হৃদয়ঃ বাংলাদেশ শিক্ষক সমিতির বগুড়া জেলার প্রতিটি উপজেলার কাউন্সিলর এবং সাবেক শিক্ষক নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। বগুড়া শহরের বগুড়া সেন্ট্রাল স্কুলে অনুষ্ঠিত জেলা সম্মেলনে সর্বসম্মতিক্রমে জনাব মোঃ আব্দুল হাই সভাপতি, জনাব মোঃ মাহিনুর রহমান সাধারণ সম্পাদক এবং জনাব মোঃ বুলবুল হাসান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কাউন্সিলরবৃন্দ এবং সাবেক শিক্ষক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষক সমাজের ঐক্য এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের প্রতি আস্থা রাখার জন্য কাউন্সিলর ও শিক্ষক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বগুড়া জেলার শিক্ষক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার মানোন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এস. এম সালমান হৃদয়ঃ
বাংলাদেশ শিক্ষক সমিতির বগুড়া জেলার প্রতিটি উপজেলার কাউন্সিলর এবং সাবেক শিক্ষক নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
বগুড়া শহরের বগুড়া সেন্ট্রাল স্কুলে অনুষ্ঠিত জেলা সম্মেলনে সর্বসম্মতিক্রমে জনাব মোঃ আব্দুল হাই সভাপতি, জনাব মোঃ মাহিনুর রহমান সাধারণ সম্পাদক এবং জনাব মোঃ বুলবুল হাসান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কাউন্সিলরবৃন্দ এবং সাবেক শিক্ষক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষক সমাজের ঐক্য এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের প্রতি আস্থা রাখার জন্য কাউন্সিলর ও শিক্ষক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বগুড়া জেলার শিক্ষক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার মানোন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।