ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়া সদর উপ‌জেলায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে কাওসার হোসেন (২৫) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরের দিকে কালেক্ট‌রেট চত্ব‌রে অব‌স্থিত ডিসি পা‌র্কের পুকুরে এ ঘটনা ঘটে। কাওসার কুষ্টিয়া সরকারি কলেজের সম্মান রসায়ন বিভা‌গের তৃতীয় বর্ষের ছাত্র।

তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার ইসলাম পাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে। কুষ্টিয়া শহরের উদিবাড়ি এলাকায় ভাড়া বাসায় বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন।

নিহত কলেজ ছাত্রের বন্ধু শাওন জানান, বেলা সাড়ে ১২টার দিকে কয়েকজন বন্ধু ডিসি পার্কের পুকুরে গোসলে নামেন। পুকুরের একপাশ থেকে সাঁতরে আরেক পাশে যান। পরে পেছনে তাকিয়ে দেখেন কাওসার মাঝ বরাবর এসে ‘বাঁচাও; বাঁচাও’ বলে চিৎকার করছেন। এ অবস্থায় শাওন দ্রুত গিয়ে বন্ধু কাওসারকে টেনে তোলার চেষ্টা করেন। এক পর্যায়ে তারা দুজনেই তলিয়ে যান। এরপর শাওন বন্ধুকে ছেড়ে পানির ওপরে উঠে আসেন।

খবর পেয়ে কুষ্টিয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা উদ্ধার কাজ চালিয়ে কাওছারের মৃতদেহ উদ্ধার করেন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন জানান, পুকুরে ডুবে নিখোঁজের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় দেড়ঘণ্টাব্যাপী উদ্ধার কার্যক্রমের পর উদ্ধার কাউসারকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

error: Content is protected !!

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট টাইম : ২৪ ঘন্টা আগে
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :