ইসমাইল হোসেন বাবু:
কুষ্টিয়ার মিরপুরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসমত আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (৩১ মে) বিকেল ৫টার দিকে উপজেলার চিথলিয়া ইউনিয়নের বালিয়াশিশা ক্যানালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নিজ বাড়ির আমগাছে আম পাড়তে গাছে ওঠেন কৃষক আসমত আলী। এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার 



















