মোঃ ইকবাল হোসেনঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি ও জনসচেতনতামূলক আলোচনা সভার মধ্য দিয়ে ‘ভূমি মেলা-২০২৬’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ক জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৯ মে) থেকে শুরু হওয়া এই মেলা আগামী ২১ মে পর্যন্ত আলফাডাঙ্গা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে চলবে।
উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রিফাত নূর মৌসুমীর সভাপতিত্বে এবং আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন সরকারের সঞ্চালনায় সার্বিক ব্যাবস্থপনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ কেএম রায়হানুর রহমান, অনুষ্ঠানটির সভাপতি ও অতিথি বৃন্দ আনুষ্ঠানিক এ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার তুষার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, সহকারী সেটেলমেন্ট অফিসার বসিরউদ্দীন, উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার রেজাউল করিম, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরজামাল খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো:মনিরুজ্জামান মনির প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভা থেকে আগত ভূমি অফিসের তহসীলদারবৃন্দ, স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মী, শিক্ষক ও সুধী সমাজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মেলায় অংশ নেন।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 





















