দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আলফাডাঙ্গায় উলামা-মাশায়েখ ও তাওহীদি জনতার প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল
মোঃ ইকবাল হোসেনঃ পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি কর্তৃক মুসলমানদের উপর বর্বরোচিত হামলা, সরকার দলীয় এমপি নিলুফা চৌধুরীর যাকাতের কটাক্ষ ও আমেরিকা হতে হারাম মাংস আমদানির প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরেরর আলফাডাঙ্গা উপজেলার উলামা-মাশায়েখ ও তাওহীদি জনতার আয়োজনে সোমবার সকাল ১০ টায় আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা তামিম আহম্মেদ মিলনের পরিচালনায় এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলার সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, ইসলামী আন্দোলন আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম জুয়েল,বাংলাদেশ খেলাফত যুব মজলিস আলফাডাঙ্গা শাখার সাবেক সভাপতি মাওলানা ইলিয়াস হোসেন, খেলাফত মজলিস আলফাডাঙ্গা শাখার সেক্রেটারি মাওলানা মাহ্দী হাসান, বাংলাদেশ খেলাফত যুব মজলিস আলফাডাঙ্গা শাখার সেক্রেটারি মাওলানা আবু মুসা, ইসলামি আন্দোলন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হাদী জসিম ও উপজেলা শিবিরের সভাপতি মো. জাবেরসহ অনেক ধর্মপ্রাণ মুসলামরা উপস্থিত ছিলেন।
মোঃ ইকবাল হোসেনঃ
পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি কর্তৃক মুসলমানদের উপর বর্বরোচিত হামলা, সরকার দলীয় এমপি নিলুফা চৌধুরীর যাকাতের কটাক্ষ ও আমেরিকা হতে হারাম মাংস আমদানির প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরেরর আলফাডাঙ্গা উপজেলার উলামা-মাশায়েখ ও তাওহীদি জনতার আয়োজনে সোমবার সকাল ১০ টায় আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা তামিম আহম্মেদ মিলনের পরিচালনায় এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলার সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, ইসলামী আন্দোলন আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম জুয়েল,বাংলাদেশ খেলাফত যুব মজলিস আলফাডাঙ্গা শাখার সাবেক সভাপতি মাওলানা ইলিয়াস হোসেন, খেলাফত মজলিস আলফাডাঙ্গা শাখার সেক্রেটারি মাওলানা মাহ্দী হাসান, বাংলাদেশ খেলাফত যুব মজলিস আলফাডাঙ্গা শাখার সেক্রেটারি মাওলানা আবু মুসা, ইসলামি আন্দোলন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হাদী জসিম ও উপজেলা শিবিরের সভাপতি মো. জাবেরসহ অনেক ধর্মপ্রাণ মুসলামরা উপস্থিত ছিলেন।